কাউখালীতে ঔষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৫:১২
পিরোজপুরের কাউখালীতে মেয়াদোত্তীর্ন ঔষুধ রাখার অপরাধে এক ঔষুধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং অপর এক ঔষুধ ব্যবসায়ীকে ফিজিসিয়ান স্যাম্পল রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মো. আসসাদিকজামান নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোমবার দুপুরে কাউখালী উত্তর বাজারে নিউ মেডিকেল হল এবং হাজী তৈয়ব ফার্মেসীতে অভিযান চালিয়ে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ ধারায় মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে।
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুরের ঔষুধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা।
 
ইত্তেফাক/এমএইচ