সশস্ত্র বাহিনী দিবসে আজ সোমবার বিকালে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবর্তে যোগ দিবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বেগম জিয়া।
সর্বশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। তবে দুই নেত্রীর সেদিন কথা হয়নি। গতবছর এই সময় খালেদা জিয়া ছিলেন দেশের বাইরে। ২১ নভেম্বর রাতে তিনি দেশে ফেরেন। বিএনপি নেতাদের মধ্যে লে. জেনারেল মাহবুবুর রহমান (অব.) সেনাকুঞ্জের অনুষ্ঠানে গিয়েছিলেন।
ইত্তেফাক/এমআই
