ইকবাল খন্দকারের উপস্থাপনায় ‘শিল্প প্রাঙ্গণ’ মঙ্গলবার

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৬:৩৬

ইকবাল খন্দকারের উপস্থাপনায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে প্রচারিত হবে শিল্প সংস্কৃতিবিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘শিল্প প্রাঙ্গণ’। অনুষ্ঠানটির পরিকল্পনায় আছেন সোনিয়া পারভীন শাপলা এবং প্রযোজনায় মামুন মাহমুদ।

এই অনুষ্ঠানের একেকটি পর্বে একেকটি শিল্পকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয় দর্শকদের সামনে। তারই ধারাবাহিকতায় এই পর্বটি ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী চারুকলা অনুষদের শিল্পকর্মের উপর। যেখানে তুলে ধরা হয়েছে চারুকলা অনুষদের ইতিহাসসহ বর্তমান শৈল্পিক কার্যক্রম।
অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আমাদের ঐতিহ্যবাহী শিল্পাঙ্গণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।’

ইত্তেফাক/ইএইচএম