চ্যাম্পিয়নশিপ লিগে টানা ৬ ম্যাচ হেরে তলানিতে চট্টগ্রাম মোহামেডান

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ২১:০৪
মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে আবারো হারলো চট্টগ্রাম মোহামেডান। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কাছে ২-০ গোলে হারে সাদা-কালোরা।
 
ম্যাচের ১৮ ও ৩৭ মিনিটে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের আরিফুর জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন।
 
লিগে এ নিয়ে ৬ ম্যাচে মাঠে নেমেছে চট্টগ্রাম মোহামেডান। এখানো জয়ের মুখ দেখেনি। ৬ ম্যাচের ৩টিতে হেরেছে। বাকি ৩টিতে ড্র করেছে। ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান একেবারে তলানিতে।
 
অন্যদিকে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ৬ ম্যাচের ২টিতে জয় পেয়েছে। হেরেছে ৪টিতে। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে ভিক্টোরিয়া।
 
ইত্তেফাক/এমএইচ