পুরাতন ভবন ভাঙার সময় পাওয়া গেল ৯ শতাধিক গুলি

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ২২:২৯
কুমিল্লা পুলিশ লাইনসের অভ্যন্তরে একটি পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ৯৮৫টি মরিচা ধরা গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার এ সব গুলি উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, সোমবার পুলিশ লাইনসের অভ্যন্তরে অস্ত্রাগারের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণকাজের সময় শ্রমিকরা ফ্লোরের ৭ ফুট নিচে মরিচা ধরা ৯৮৫টি গুলি দেখতে পায়। খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেনসহ কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
 
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার এসআই নুরুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
 
কুমিল্লা পুলিশ সুপার জানান, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় এ সব গুলি অস্ত্রাগারে রাখা হয়েছিল।
 
ইত্তেফাক/ইউবি