মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ‘বিদায়ী সেলফি’ তুলে নিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। গত রবিবার পেরুতে এশিয়া প্যাসিফিক ইকনমিক কো-অপারেশনের শীর্ষ সম্মেলনে বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে ছবি তোলেন তিনি। এদিন দুই নেতার মধ্যে দীর্ঘ ৫০ মিনিট ধরে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। তারা ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপসহ মুক্ত বাণিজ্য নিয়ে খোলামেলা আলোচনা করেন। যদিও মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অংশীদারিত্ব চুক্তি বাতিল করার পক্ষে ছিলেন। এছাড়া জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ এবং দক্ষিণ চীন সাগরের বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়ে ব্যক্তিগত আলোচনা করেন তারা। নাউরু ও পাপুয়া নিউ গিনিতে আটক অবৈধ শরণার্থীদের পুনর্বাসন চুক্তির বিষয়ে সহযোগিতা করায় প্রেসিডেন্ট ওবামাকে ধন্যবাদ জানান অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী।
ইত্তেফাক/এএন
