ফেরদৌস-আইরিনের ‘গন্তব্য’ এখন মানিকগঞ্জ

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১০:০৪
সঞ্জীবন শিকদারের পথনাটক ‘কই বলল’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমা নির্মাণ করছেন অরণ্য পলাশ। নাম ‘গন্তব্য’। জেলেপাড়া ও সেখানকার মানুষের জীবনযাপনই সিনেমার বিষয়বস্তু। মূলত কই বলল পথনাটক থেকে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। এখানে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও আইরিন।
 
মানিকগঞ্জে ইতিমধ্যে শুরু হয়েছে ছবিটির শুটিং।এর আগে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও এবারই প্রথম একসঙ্গে সিনেমায় জুটি হয়েছেন। গ্ল্যামারাস-বিহীন একটি চরিত্র, একজন জেলে হিসেবে ফেরদৌস অভিনয় করছেন। জেলেপাড়ার পাশাপাশি শহরের একটি গল্পও যোগ করা হয়েছে।
 
সিনেমায় জেলের স্ত্রীর চরিত্রে দেখা যাবে আইরিনকে। ভিন্ন এক ধরনের গল্প। খুবই সুন্দরভাবে কাজ চলছে। চরিত্রের কারণে মেকআপ করে কালো হতে হয়েছে। কারণ চরিত্রটি জেলেপাড়ার এক জেলের স্ত্রীর। বেশ প্রস্তুতি নিয়েই এ ছবিতে কাজ করছেন মডেল অভিনেত্রী আইরিন। 
 
ইত্তেফাক/এমএআর