শেষ হলো আলোচিত কিরণমালা!

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১১:০৮
ভারত থেকে প্রচার হতো, তবে বাংলাদেশেও সমান দর্শকপ্রিয় হওয়া জনপ্রিয় সিরিয়াল ‘কিরণমালা’র কাহিনী অবশেষে শেষ হয়েছে। কেউ পেলেন স্বস্তি, কারো অস্বস্তি! টানা ২ বছর ৩ মাস প্রচারিত হওয়ার পর গতকাল ছিল শেষপর্ব।
 
মূলত ভারতীয় টিভি চ্যানেল জি-বাংলা ও স্টার জলসার সিরিয়ালগুলো এদেশের নারী সমাজে বেশ জনপ্রিয়, আর এই জনপ্রিয়তায় শীর্ষের স্থানটিও দখলে ছিল ‘কিরণমালা’র। 
 
‘কিরণমালা’কে কেন্দ্র করে দর্শকদের মধ্যে তর্কাতর্কি শেষ পর্যন্ত রক্তারক্তি-দাঙ্গাহাঙ্গামার ঘটনা আমরা দেখতে পেয়েছি। ঘটেছে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা।কোথাও কোথাও ঝরেছে প্রাণ। তবু শেষ অবধি জনপ্রিয়তা কমেনি, সেইসঙ্গে সমালোচনাও ছিল সিরিয়ালটির পিছুপিছু।  
 
স্টার জলসায় প্রতি সোম থেকে রবিবার রাত ৮টায় কিরণমালা সিরিয়ালটি প্রচারিত হতো। ‘ঠাকুর মা’র ঝুলি থেকে নেওয়া সিরিয়ালটির কাহিনী মূলত ‘কিরণমালা’ চরিত্রটিকে কেন্দ্র করে।
IMG0
 
কিরণমালার জনপ্রিয়তা ভারতের পাশাপাশি আমাদের দেশের দর্শকের মাথা এতটাই ভোঁতা করে দিয়েছিলো যে, তা এক সময় ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
 
কিরণমালা’ নাম ভাঙ্গিয়ে পোশাক শিল্পেও অনেকে ব্যবসা গুছিয়ে নিয়েছেন। কাহিনীকে দীর্ঘায়িত করা হচ্ছে বলেও অনেকে এর আগে অভিযোগ করেছেন, তবু জনপ্রিয়তার কারণে শেষ করতে চাননি নির্মাতা। শেষপর্যন্ত ‘কিরণমালা’ অধ্যায় শেষ হলো! 
 
ইত্তেফাক/এমএআর