ধুনটে ইয়াবাসহ ৬ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১১:১৮
বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযানে ২০পিস ইয়াবাসহ ছয় মাদক মামলার আসামি ইউছুব আলীকে (৩০) গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।
 
মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়। ইউছুব আলী ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের সবুর সরকারের ছেলে।
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ইউছুব আলী দীর্ঘদিন ধরে এলাকায় হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা-মদসহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে আসছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিশেষ ক্ষমতা আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক ছয়টি মামলা হয়েছে। এ সব মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল।
সম্প্রতি বগুড়া কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে এসে তিনি আবারো মাদক দ্রব্য বিক্রি শুরু করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ