সুপারস্টার রজনীকান্তের ‘রোবট’ ২০১০ সালে বক্স অফিসে ব্যাপক ঝড় তুলেছিল। ২০১৭-এ মুক্তি পেতে চলেছে সেই ছবির সিক্যুয়েল ‘২.০’। পরিচালক এস শঙ্করের এই ছবিটির একটি পোস্টার দিন কয়েক আগে সামনে এসেছে। ছবির পোস্টারে সুপারস্টার রজনীকান্ত অনুপস্থিত! কেন পোস্টারে রজনীকান্ত নেই তার উত্তর মিলেছে ২০ নভেম্বর, রবিবার।
‘২.০’-এ সুপারস্টার রজনী তো আছেনই, তার সঙ্গেই এ ছবিটির নতুন চমক এবং বিশেষ আকর্ষণ ‘বলিউডের জ্যাকি চ্যান’ অক্ষয় কুমার। এ ছবিতে রজনীকান্তের প্রধান প্রতিদ্বন্দ্বী তিনিই, কারণ, ছবির ভিলেন অক্ষয়। আর অভিনেত্রী হিসেবে থাকছেন অ্যামি জ্যাকসন।
রবিবার মুম্বাইয়ে ছবিটির ‘ফার্স্ট লুক’ মুক্তি পেল করণ জোহরের দিয়ে। ‘ফার্স্ট লুক’ মুক্তির এই অনুষ্ঠানে হাজির হন বলিউড সুপারস্টার সালমান খান। আরো ছিলেন রজনীকান্ত, অক্ষয় কুমারসহ অসংখ্য তারকারা।
IMG0
‘২.০’-এর ‘ফার্স্ট লুক’ নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন অক্ষয় নিজেও। ছবিটি তৈরি হয়েছে তামিল ও তেলুগু ভাষায়। হিন্দি ডাবিংয়ের কাজও প্রায় শেষ। ছবিতে সঙ্গীত পরিচালকের ভূমিকায় রয়েছেন এ আর রহমান।
অনুষ্ঠানে রোবট টু খ্যাত ‘২.০’ সিনেমা নিয়ে শুভকামনাসহ জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত ও অক্ষয়ের জন্য শুভকামনা জানাতে ভুল করেননি মিস্টার সালমান খান। করণের উপস্থাপনায় তার বক্তব্যও ছিল দীর্ঘ। আনন্দবাজার।
ইত্তেফাক/এমএআর
