নারয়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগংরোড বাসস্ট্যান্ড থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এরা হলেন, আব্বাস আলী ও সাব্বির হোসেন। তাদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট ও দুইটি চাপাতি জব্দ করা হয়েছে।
র্যাব-১১ এর এএসপি আলেপ উদ্দিন জানান, সোমবার রাতে আনসার উল্লাহ বাংলা টিমের ওই দুই সদস্য চিটাগংরোড বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/এএসএমইউ
