চ্যানেল আইতে আগামীকাল বুধবার ২৩ নভেম্বর বিকেল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে জনপ্রিয় অভিনয় শিল্পী আ খ ম হাসান অভিনীত লাক্স মাঝ দুপুরের টেলিছবি ‘রূপবানের স্বামী’। রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ।
টেলিফিল্মটির গল্প এমন, ভানুগাছ গ্রামে একদিন সন্ধায় ঘটে গেল এক আশ্চর্য্য ঘটনা। গ্রামের চেয়াম্যান বাড়িতে এসে উপস্থিত হয়েছে একজন। সে তার স্ত্রীর সন্ধান চায়। বছর খানেক আগে রাগ করে তার স্ত্রী তার বাড়ি থেকে চলে এসেছে বাপের বাড়িতে।এই লোকটা আর কেউ নয় এ হচ্ছে রূপবানের স্বামী। মুহুর্তেই সারা গ্রামে রটে যায় রূপবানের স্বামী আবার ফিরে এসেছে।
IMG0
রূপবানের বাবা মজিদ মাষ্টার অত্যান্ত আনন্দিত হয়ে ওঠে। তবে মেয়েকে এই বলে সান্তনা দেয় যে, ছেলেটাকে তার বাড়িতে আসতে হবে এবং তার মেয়ের কাছে মাফ চাইতে হবে। কিন্তু রূপবান এতকিছু চায় না। এভাবে ঘটনার মোড় নিয়েছে।
বিভিন্ন চরিত্রে এখানে অভিনয় করেছেন প্রাণ রায়, রিদি, আ খ ম হাসান, আবুল হায়াত প্রমুখ।
ইত্তেফাক/এমএআর
