মহেশপুরে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৪:২১
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুই বছর বয়সী এক শিশু ডোবায় পড়ে মারা গেছে।  
 
মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব দ্বারিয়াপুর (হুদোপাড়া) গ্রামের জিয়াউর রহমানের ছোট ছেলে ইস্রাফিল বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। শিশুটির মা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায় না। পরে ওই ছোট ডোবায় প্রতিবেশীরা ইস্রাফিলের লাশ ভাসতে দেখে।
 
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।