সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৮

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৪:২৪
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৮ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা থেকে তিনজন, কালিগঞ্জ থানা থেকে দুইজন, শ্যামনগর থানা থেকে আটজন, আশাশুনি থানা থেকে দুইজন, দেবহাটা থানা থেকে দুইজন, পাটকেলঘাটা থানা থেকে একজন ও ডিবি পুলিশ একজনকে আটক করেছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস