এটিএন বাংলায় আগামীকাল ২৩ নভেম্বর বিকাল ৩টা ৪৫মিনিটে প্রচারিত হবে দর্শকদের পছন্দের সঙ্গীতানুষ্ঠান ‘মিউজিক অন ডিমান্ড’। এ পর্বে আসছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিলন মাহমুদ।
সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ও টুইটার এবং ই-মেইলের মাধ্যমে অনুরোধ জানানো গানগুলো প্রচার করা হবে এ অনুষ্ঠান।
২২ মিনিট ব্যাপ্তির এ অনুষ্ঠানটি মূলত তিনটি সেগমেন্ট নিয়ে সাজানো। মুক্তি পাওয়া এবং সপ্তাহের জনপ্রিয় মিউজিক ভিডিওর ক্লিপিং নিয়ে অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট ‘নিউ ফাইভ’। এর পর রয়েছে দর্শকদের অনুরোধ করা গান নিয়ে ‘অন রিকোয়েস্ট। আর সর্বশেষ সেগমেন্ট হলো প্রিয় সেলিব্রেটির সঙ্গে আড্ডা।
সামিয়া জাহান’র উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নন্দিনী ইসলাম। ভক্ত শ্রোতাদের অনুষ্ঠানটি দেখার আমন্ত্রন জানিয়েছেন মিলন মাহমুদ।
ইত্তেফাক/এমএআর
