কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৫:১৬
রংপুরের কাউনিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
 
প্রতক্ষ্যদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে লালমনিরহাট থেকে রংপুরগামী যাত্রীবাহী একটি বাস তিস্তা সেতুতে উঠলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সেতুর র‌্যালিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই লালমনিরহাট জেলার হাসেম উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হন।
 
কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে ভর্তি করায়।
 
ইত্তেফাক/এএসএমইউ