এক মোটরসাইকেলে চার আরোহী!

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৬:৩০
জঙ্গি হামলা ও নাশকতা প্রতিরোধে এক মোটরসাইকেলে তিন জন আরোহী ওঠার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু খোদ রাজধানীর প্রাণকেন্দ্রে দেখা গেল একটি মোটরসাইকেলে করে চারজন আরোহী যাচ্ছে!
 
মঙ্গলবার হোটেল শেরাটনের সামনে থেকে তোলা ছবিতে দেখা যায় একটি মোটরসাইকেলে করে চারজন যাচ্ছে যাদের দেখলে একই পরিবারের প্রতীয়মান হয়। ছবিতে দেখা যায় মোটরসাইকেলের প্রান্তে একজন নারী কোনোমতে বসে আছে. আর মোটর সাইকেলের জ্বালানি ট্যাংকের উপর বসে আছে এক শিশু। আর চালকের আসনে একজন পুরুষ এবং তার পেছনে একজন কিশোরী।
 
ঢাকায় ইতালিয়ান নাগরিক সেজার তাবেল্লা, রংপুরে জাপানি নাগরিক হোশিও কোনিও এবং চট্টগ্রামে এসপি বাবুলের স্ত্রী মিতুকে হত্যায় হামলাকারীরা মোটরসাইকেল ব্যবহার করেছিল। এই প্রেক্ষাপটে নাশকতা ও জঙ্গি কর্মকাণ্ড প্রতিরোধে এক মোটর সাইকেলে তিনজনের আরোহণ নিষিদ্ধ করা হয়। এছাড়া নিরাপত্তার জন্য মোটরসাইকেলের দুই আরোহীর হেলমেট ব্যবহারও বাধ্যতামূলক করা হয়।
 
এই নিষেধাজ্ঞার পরেও রাজধানীর বিভিন্ন স্থানে মোটরসাইকেলে তিনজন আরোহী দেখা গিয়েছে। পুলিশের চোখের সামনে নিজের নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন করে হেলমেট ছাড়াই যাতায়াত করছে মানুষ।
 
ইত্তেফাক/এসএসএ