জঙ্গি সারোয়ারের লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৫:৪৯
 
আশুলিয়ায় র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযানে নিহত নব্য জেএমবির অন্যতম সমন্বয়ক আব্দুর রহমান ওরফে সারোয়ার জাহানের লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মরচুয়ারি থেকে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে র‌্যাবের উপস্থিতিতে তার লাশ হস্তান্তর করা হয়।
 
৮ অক্টোবর রাতে ঢাকার আশুলিয়ার জঙ্গি আস্তানায় অভিযানের সময় নিহত হন সারোয়ার জাহান। এ ঘটনায় তার স্ত্রী নব্য জেএমবির নারী ইউনিটের সদস্য শাহনাজ পারভীন রুমিকেও (৪০) গ্রেফতার করা হয়।
 

ইত্তেফাক/এএম।