সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্ত থেকে সাড়ে ৮ লাখ টাকা মূল্যের ৫৬০ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ আটক করেছে বিজিবি।
মঙ্গলবার ভোরে এই মদ আটক করা হয়। বিজিবি ও স্থানীয়রা জানায়,উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ গ্রামের বিজিবি কর্তৃক মদ সহ আটক হওয়া মাহতাব ওরফে মাতু মিয়ার সহযোগী সুন্দর আলীর ছেলে আক্তার হোসেন তার সহযোগীরাসহ মঙ্গলবার ভোর রাতে লাউড়গড় সীমান্তের ১২০৬নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে মদ পাচাঁর করছিল।
এসময় স্থানীয় বিজিবি ক্যাম্পের নিজস্ব সোর্স সহযোগীতায় বিজিবি অভিযান চালিয়ে ৫৩৬বোতল ভারতীয় মদ ও ২৪ বোতলবিয়ার আটক করতে সক্ষম হলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে আক্তার হোসেন তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। লাউড়গড় বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার আজহার এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে মদ পাচাঁরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাসির বলেন মাদক পাচার কারীদের বিরুদ্ধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে। সেই সাথে অবশ্যই মাদক পাচার কারীদের আইনের আ্ওতায় আনা হবে।
ইত্তেফাক/এমএইচ
