সুন্দরগঞ্জে জামায়াত কর্মী গ্রেফতার

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৬:৪০
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে শফিকুল ইসলাম ওরফে শফিক (৩৮) নামে এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
 
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে থানার এসআই গাউসুল আজম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে চ-িপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামের বজলু মিয়ার ছেলে জামায়াত কর্মী শফিককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
 
গ্রেফতারকৃত শফিকের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে বলে জানা গেছে।
 
ইত্তেফাক/এমএইচ