বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারেন। এজন্য শিক্ষাগ্রহণে নারীদের বিশেষ গুরুত্ব এবং তারা যাতে জাতির মডেল হিসেবে কাজ করতে পারে সে জন্য শিক্ষক ও সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে ফিস্টুলা রোগীদের জন্য ‘লেকচার অন সেফ সার্জারি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বার্নিকাট এ কথা বলেন।
বার্নিকাট বলেন,দানবীর রনদা প্রসাদ সাহার প্রতিষ্ঠানগুলো একটি অনন্য প্রতিষ্ঠান। এখানকার নিয়ম শৃঙ্খলা, নারী শিক্ষার পরিবেশ ও চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে যা দেখে আমি মুগ্ধ হয়েছি।
পরে তিনি কুমুদিনী হাসপাতাল নার্সিং স্কুল ও কলেজ,উইমেনস মেডিকেল কলেজসহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
ইত্তেফাক/এমআর/এমএইচ
