বরিশালে ডাকাতের হামলায় নিহত ১

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ২১:০৭
বরিশাল উজিরপুরের হারতায় একটি বাজারে ডাকাতির ঘটনায় সোহরাব বেপারী (৬৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত সোহরাব বাজার সমিতির সভাপতি বলে ব্যবসায়ীরা জানিয়েছে। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তরপার মাছ বাজারে এ ঘটনা ঘটে।
 
 
হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. হরেন রায় জানান, সন্ধ্যা ৬টার দিকে একটি ডাকাত দল সড়ক পথে মাছ বাজারের ভিতর প্রবেশ করেই বোমা এবং ককটেল ফাটানো শুরু কর। এসময় তারা মাছ বাজারের ২৯টি আড়তে লুট করে প্রায় কোটি টাকা নিয়ে যান।
 
পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের সদস্যরা রয়েছে। ঘটনার সাথে জড়িত ডাকাতদের গ্রেফতারের জন্য জেলার সকল থানার পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এমআর/এমএইচ