তালায় অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ০৮:৩৪
 
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথালি গ্রামের একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
মঙ্গলবার রাতে জনৈক মধু মোস্তাকের মালিকানাধীন ওই মৎস্য ঘেরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে শিশুটির পরিচয় জানতে পারেনি পুলিশ। 
 
তালা থানার ওসি মো. ছগির মিঞা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/কেকে