গানের মডেল জাহিদ হাসান

আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১০:১০
অভিনেতা হিসেবে জাহিদ হাসানকে নতুন করে চিনিয়ে দেয়ার কোন কারন নেই। সব রকমের অভিনয় দিয়েই তিনি জনপ্রিয়তার তুঙ্গেন রয়েছেন। এই প্রিয় অভিনেতাকে এবার দেখা যাবে গানের মডেল হিসেবে।  
 
আসিফ ইকবালের লেখা ‘বেয়াইন সাহেব’ গানে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান। প্রতীক প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর বড় সন্তান। আজ বুধবার বিএফডিসিতে জাহিদ হাসান অভিনীত এ গানের শ্যুটিং শুরু হওয়ার কথা। ‘বেয়াইন সাহেব’ গানটির ভিডিও পরিচালনা করবেন তানিম রহমান।
 
দীর্ঘ অভিনয়জীবনে জাহিদ হাসান কখনোই আলাদা করে গানের মডেল হননি বলে জানান। নাটক-সিনেমার গানের দৃশ্যে তাঁকে হরহামেশাই দেখা গেছে। গানের ভিডিওতে মডেল হওয়ার কারণ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, এই গানের গীতিকার আসিফ ইকবাল ভাই আমাদের সঙ্গে পারিবারিকভাবেই পরিচিত।
 
পারিবারিক কারণ ছাড়া আরেকটা বিষয় চিন্তা করে নতুন এ গানের মডেল হতে রাজি হয়েছেন জাহিদ হাসান। আর তা হলো, বাংলা গানের একটা বিরাট ঐতিহ্য আছে, সেটা ধারণ করেই দায়িত্ববোধ থেকে কাজ করছেন তিনি। 
 
ইত্তেফাক/এমএআর