চৌদ্দগামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১১:৫২
কুমিল্লার চৌদ্দগাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের এক চালক নিহত হয়েছেন। নিহত মো. জহির (৩০) দেবিদ্বার উপজেলার বাগুর এলাকার আব্দুল খালেকের ছেলে।
 
পুলিশ জানায়, বুধবার সকালে উপজেলার মিয়াবাজার এলাকায় দুই টাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এক ট্রাক চালক নিহত হন।
 
মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সাজেন্ট শফিকুল আজম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ