মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৩:১৯
 
ঢাকা-আরিচা মহাসড়কে বরাঙ্গাইল বাস স্ট্যান্ডের কাছে মঙ্গলবার অপরাহ্নে এক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
 
নিহত রাজু আহমেদ (১৪) জেলার শিবালয় উপজেলার খালিশা গ্রামের আবদুল হালিমের ছেলে। সে স্থানীয় শাকরাইল হাইস্কুলের ছাত্র।
 
পুলিশ জানায়, রাজু ইথুলি এজিএস হাইস্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 
 
একটি বাস তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। আহতাবস্থায় রাজুকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই তার মৃত্যু হয়।-বাসস
 
 
ইত্তেফাক/কেকে