সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার ঊর্ধ্বতন এক নেতা নিহত হয়েছেন। সিরিয়ায় সক্রিয় হওয়ার আগে তিনি আফগানিস্তানে তৎপরতা চালাতেন। মঙ্গলবার পেন্টাগন এই তথ্য জানিয়েছে।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক বলেন, ১৮ নভেম্বর সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকা সারমাদায় আবু আফগান আল-মারসিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
তিনি বলেন, মিসরের নাগরিক আল-মাসরি মূলত আফগানিস্তানে আল-কায়েদার সঙ্গে যোগ দেন। পরে তিনি সংগঠনটির সিরীয় শাখায় যোগদান করেন।
কুক জানান, দক্ষিণপশ্চিম এশিয়ার ‘সন্ত্রাসী’ গোষ্ঠীগুলোর সঙ্গেও মাসরির সম্পর্ক ছিল। খবর: এএফপি।
ইত্তেফাক/এএসএস
