সেলেনার উৎসাহমূলক বক্তব্য

আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৫:০২
আমেরিকা মিউজিক অ্যাওয়ার্ড ২০১৬ আসরে আরিয়ান গ্রান্ডের কাছে ‘বর্ষসেরা শিল্পী’ খেতাব প্রতিযোগিতায় হেরে গেছেন সেলেনা গোমেজ। কিন্তু ভক্ত-দর্শকদের ভালোবাসায় ঠিকই কাউকে ভাগ বসাতে দেননি এই পপস্টার। আমেরিকা মিউজিক অ্যাওয়ার্ডে ‘প্রিয় গায়িকা’ ক্যাটাগরীতে জনপ্রিয় শিল্পীর পুরস্কার পেয়েছেন তিনি। 
 
পুরস্কার হাতে নিয়ে ভক্তদের উদ্দেশ্যে হৃদয়ছোয়া বক্তৃতা দিয়েছেন সেলেনা, যা উপস্থিত সবাইকে তাক লাগিয়েছে মুগ্ধতায়। অ্যাওয়ার্ডে দেয়া বক্তৃতার আগে অনেকটা ভেঙে পড়েছিলেন। 
 
সেলেনা বলেন, অনেকেই আমার জীবন সম্পর্কে অনেক কিছু জানে। সেটা আমার পছন্দ হোক আর নাই হোক। আমি থামতে চেয়েছিলাম। কারণ ভেতর থেকে আমি খুব ভেঙে পড়েছিলাম। আমি আমার জীবনকে ইনস্টাগ্রামে দেখতে চাই না। আমি এটাকে সেখানেই দেখতে চাই যেখানে এটা আছে। 
 
ভক্তদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি যদিও জানি না এটা পাওয়ার কতটুকু যোগ্য আমি। আপনাদের যদি কখনো এমন হয়, মনে হয় ভেতর থেকে ভেঙে পড়েছেন তাহলে নিজের প্রতি ততক্ষণাৎ যত্নশীল হন।
 
উল্লেখ্য, এবারের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে অ্যাডেল, বিয়ন্সে, সেলেনা গোমেজ, রিয়ান্না ও জাস্টিন বিবারকে হটিয়ে বর্ষসেরা শিল্পীর পুরস্কার পেলেন মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্ড।
 
ইত্তেফাক/এমএআর