ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্পিডবোট দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গোসাইপুর ও মনিপুর নদীর মাঝখানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন উপজেলার বড়াইল ইউনিয়নের জালশোকা গ্রামের মৃত জয়নাল খানের ছেলে মনছুর খান (৩৫)।
জানা যায়, মঙ্গলবার রাতে মনছুর খান স্পিডবোট যোগে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথিমধ্যে গোসাইপুর ও মনিপুর নদীর মাঝখানে গিয়ে স্পিডবোটটি একটি ঘেরে উঠে যায়। ঘেরে থাকা বাঁশ মনছুর খানের মাথায় ঢুকে যায়।
আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান তিনি।
ইত্তেফাক/কেকে
