উত্যক্তের প্রতিবাদ করায় পা হারানোর ঘটনায় ১৩ আসামি কারাগারে

আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৬:৩৭
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে  মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বাবার দু পা হারানোর মামলায় ১৩ আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। 
 
বুধবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানের আদালতে  আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে তারা। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
 
আত্মসমর্পণকারী আসামিরা হলেন- কামাল হোসেন, মাহবুবুর বিশ্বাস, আজম, মোতালেব, আবু তালেব, হাসান, বিল্লাল হোসেন, জাহিদ হোসেন, রুহুল আমিন, শিপন, এমদাদুল, আরিফ হোসেন ও বিপ্লব।  
 
৬ অক্টোবর মামলা দায়েরের পর  পুলিশ আজাদ ও লিখন নামে দু আসামিকে গ্রেপ্তার করে। মঙ্গলবার একটি দৈনিকে রিপোর্ট প্রকাশের পর হাইকোর্টের একটি বেঞ্চ স্ব প্রনোদিত হয়ে ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে আদেশ দেন।
 
ইত্তেফাক/ ইউবি