ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক ও চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী আত্মহত্যা করেছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে ময়নাতদন্ত রিপোর্টটি পুলিশের কাছে হস্তান্তর করে ফরেনসিক বিভাগ।
হাটহাজারী থানার পুলিশের ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘ফরেনসিক বিভাগের ময়নাতদন্ত রিপোর্ট আমাদের কাছে পৌঁছেছে। রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ করা হয়েছে এ
দিকে ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দিয়াজের পরিবার। বুধবার দুপুরে দিয়াজের বড় বোন জোবাইয়া সরোয়ার নিপা ও দুলাভাই মো. সরওয়ার আলম বলেন, ‘ষড়যন্ত্র করে এ প্রতিবেদন দেয়া হয়েছে। আমরা এ প্রতিবেদন মানি না। সুষ্ঠু ও নিরপেক্ষ ময়নাতদন্ত রিপোর্টের জন্য এ বিষয়ে আমরা ঊধ্বর্তন কর্মকর্তদের হস্তক্ষেপ কামনা করছি।’
ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যার বিষয়টি উল্লেখ থাকার খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ করে তার অনুসারীরা। শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ফতেয়াবাদ এলাকায় আটকে দেয়া হয়।
ইত্তেফাক/ইউবি
