বগুড়ার শেরপুর উপজেলার সাতাড়া গ্রামে বুধবার দুপুরে মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় ফয়সাল আহম্মেদ (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শেরপুর থানার উপপুলিশ পরিদর্শক আব্দুল মজিদ বলেন, উপজেলার সুঘাট ইউনিয়নের সাতাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে সাতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ফয়সাল আহম্মেদ বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে পাশের একটি ইটভাটায় খেলা করছিল। এ সময় ভাটার মাটি বহনকারী একটি ট্রাক ভাটার ভিতরে ঢোকার সময় ফয়সালকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
ইত্তেফাক/ইউবি
