ঝিনাইদহের শৈলকুপায় ইলিয়াস বিশ্বাস (৩০) নামে এক যুবককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার বিকালে উপজেলার গোবিন্দপুর গ্রামের জি কে খালের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ইলিয়াস শৈলকুপা উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের সবেদ আলীর ছেলে।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ইলিয়াস বিশ্বাস তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। আর বাড়ি ফিরে যাননি। তার ভাই বুধবার সকালে পুলিশকে ঘটনাটি জানান। বিকালে তার মরদেহ গোবিন্দপুর গ্রামের একটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে গ্রামবাসী থানায় খবর দেন। তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
