ফুলপুর উপজেলায় প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নারীসহ দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার বাঁশাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওয়ার্ল্ডভিশনের মাঠকর্মী উপজেলার রামসোনা গ্রামের তোফাজ্জল মাস্টারের মেয়ে কামরুন্নাহার (২৮) ও অটোরিকশাচালক আবদুর রাজ্জাক (৪৫।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর দুটি যানই দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই কামরুন্নাহার নিহত ও ১১ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চালক আবদুল রাজ্জাক নিহত হন।
ইত্তেফাক/ইউবি
