ভারতের কলকাতায় অনুষ্ঠিত তিনদিনব্যাপী আন্তর্জাতিক চিকিৎসক সেমিনারে অংশগ্রহন করলেন বাংলাদেশের চিকিৎসক দম্পতি এস. এম. মুসতানজীদ ও ফাতেমা আশরাফ। ডা. মুসতানজীদ কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যাপক ও সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান। তার সহধর্মিনী ডাক্তার ফাতেমা আশরাফ ঢাকাস্থ শহীদ সোহরাওয়ার্দ্দী মেডিকেল কলেজের স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক।
ভারতের কলকাতায় অনুষ্ঠিত “ÒMinimal Access SurgeryÓ বিষয়ক আর্ন্তজাতিক সেমিনারে ডাক্তার দম্পতি অংশ গ্রহন করেন। মঙ্গলবার সেমিনার শেষে গতকাল বুধবার কুষ্টিয়ায় ফেরেন তারা। আন্তর্জাতিক ওই সেমিনারে অংশ গ্রহন ছাড়াও ল্যাপারস্কপিক সার্জারী, গাইনীকোলজিক্যাল ও পায়ুপথের ল্যাপারস্কপিক সার্জারীসহ সার্জারী বিষয়ক অন্যান্য সিম্পোজিয়াম ও উচ্চত্তর প্রশিক্ষনে তারা দুজন অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, প্রথিতযশা ওই ডাক্তার দম্পতি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের স্থায়ী বাসিন্দা।
ইত্তেফাক/এএন
