চুয়াডাঙ্গায় অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা ময়দানে অর্পিত দায়িত্বে অবহেলার দায়ে ২ পুলিশ অফিসারের একজনকে ক্লোজড ও আরেকজনকে তিরস্কার করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্র জানায়, চুয়াডাঙ্গায় আগামিকাল বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। ইজতেমা ময়দানে অর্পিত কর্তব্য পালনে অবহেলা ও ব্যর্থতার দায়ে আলমডাঙ্গা থানার ২ পুলিশ কর্মকর্তাকে উল্লেখিত শাস্তি প্রদান করা হয়।
চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন উল্লেখিত শাস্তি প্রদান করেন। শাস্তিপ্রাপ্তরা হলেন আলমডাঙ্গা থানার হাটবোয়ালিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জেল (ক্লোজড) ও একই থানার এএসআই নজরুল (তিরস্কার)।
যোগাযোগ করলে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার ছুফী উল্লাহ তথ্যের সত্যতা স্বীকার করেন।
ইত্তেফাক/এএন
