মধুপুরে গারোদের মানববন্ধন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ০৬:৫৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল এবং নাসিরনগরে সংখ্যালঘুদের উপর হামলা ও উচ্ছেদের প্রতিবাদে বুধবার দুপুরে মধুপুর উপজেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, আচিক মিচিক সোসাইটি, বাগাছাস, এনজিও ফোরাম ও মানবাধিকার পরিষদ মধুপুর কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন জয়েনশাহী আদিবাস উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, আচিকমিচিক সোসাইটির সভানেত্রী সুলেখা ম্রং, গারো নেতা অজয় মৃ, সাসের নির্বাহী পরিচালক তপন গুণ, মানবাধিকার সংস্থার সভাপতি সার্জেন্ট(অব.) গোলাম কিবরিয়া, জসজেত্রা, মিঠুন জাম্বিল প্রমুখ।
 
ইত্তেফাক/এএন