নকলে সহযোগিতার দায়ে বেনাপোলে শিক্ষকের কারাদণ্ড

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৫:০১
যশোরের শার্শা উপজেলার বেনাপোল গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীদের নকলের সহযোগিতা করার দায়ে এক শিক্ষককে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত বজলুর রহমান উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।
 
বুধবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম বলেন, ‘রাতে তাকে বেনাপোল পোর্ট  থানায় সোপর্দ করা হয়েচে। বৃহস্পতিবার সকালে তাকে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ