চ্যানেল আই এর ক্যামেরাম্যান মাসুদ রানা ২৪ নভেম্বর বৃহস্পতিবার হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাত্র ৩৪ বছর বয়সে ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সকাল ১১টায় চ্যানেল আই কার্যালয়ে তার নামাজে জানাযা শেষে মাসুদের গ্রামের বাড়ি স্বরূপকাঠি থানার কামারকাঠি পারিবারিক কবরস্থারে দাফন করা হয়েছে। তিনি প্রায় চ্যানেল আই-এর শুরু থেকেই কর্মরত ছিলেন।
তার অকাল মৃত্যুতে চ্যানেল আই পরিবার শোকাহত। আগামীকাল শুক্রবার বাদ জুম’আ চ্যানেল আই কার্যালয় সংলগ্ন মসজিদে মরহুমের স্মরণে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এমএআর
