মনোনয়নপত্র জমা দিলেন আইভী-সাখাওয়াত

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৩:৩৪
 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াত্ আইভী ও বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান।
 
বৃহস্পতিবার দুপুরের দিকে নারায়ণগঞ্জ ক্লাবে অস্থায়ী নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদারের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
 
ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। ২৫ ও ২৬ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
 
ইত্তেফাক/এএসএস