রোহিঙ্গা মুসলমানদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৪:১৪
মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরোচিত হামলা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায়  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  এতে জেলার বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেয়।
 
বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের মোক্তারপাড়াস্থ বড় জামে মসজিদের সামনে প্রধান সড়কে ‘ইত্তেফাকুল উলামা কমিটি’ নেত্রকোনা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকারসহ সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে জোড়ালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা।
 
এতে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল  কাশেস, সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম নেত্রকোনা আলিয়া মাদারাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন, হাফেজ দেলোয়ার হোসেন, কারী আব্দুর রকিব, মাওলানা আব্দুল বারী, মাওলানা মাজাহারুল ইসলাম ও মাওলানা ইউনুস প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেও সকলের প্রতি আহ্বান জানান।
 
ইত্তেফাক/এএসএমইউ