লালপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৪:৪৯
 
নাটোরের লালাপুর উপজেলার ওয়ালিয়া পঞ্চিম কারিগরপাড়া গ্রামে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে তিন কারখানার মালিকের আড়াই লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবু তাহিরের ভ্রাম্যমাণ আদালত।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর এডিশনাল এসপি মিজানুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভেজাল গুড়, রঙ ও রাসায়নিক কেমিকেলসহ কারখানার মালিক মৃত আছের আলীর ছেলে আ. মালেক, মৃত মকবুল হোসেনের ছেলে মনিরুজ্জামান এবং মৃত দৃলি প্রামাণিকের ছেলে আবু বক্করকে আটক করে। 
 
পরে লালপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবু তাহিরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে আ. মালেককে এক লাখ, মনিরুজ্জামানকে এক লাখ ও আবু বক্করকে ৫০ হাজার টাকা জরিমানা করে।
 
 
ইত্তেফাক/কেকে