অ্যাকশন হিরোইন হতে চান কাজল

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৫:০৭
রোমান্টিক নায়িকা হিসেবে দর্শকের কাছে জনপ্রিয় অভিনেত্রী কাজল। তবে রোমান্টিকতা থেকে বের হয়ে এবার অ্যাকশনধর্মী ছবিতে কাজ করার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন এই বলিউড অভিনেত্রী। 
 
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনয় জীবনে একবারের জন্য হলেও অ্যাকশন দৃশ্যে কাজ করতে চান। এর আগে কাজলকে ছোটখাটো অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। সর্বশেষ রোহিত শেঠির 'দিলওয়ালে' ছবিতে; বন্দুকবাজি করেছেন হালকা। 
 
স্বামী অজয় দেবগনের অ্যাকশন ছবি 'শিবায়' দেখার পর এ ধরনের ছবিতে কাজ করার ইচ্ছা পোষণ করেন। ছবিটি নিয়ে তিনি বলেন, 'শিবায় দেখে আমি খুবই খুশি। অজয় সব মিলে চমৎকার একটি ছবি নির্মাণ করেছেন। এ কারণে ছবিটি দর্শক পছন্দও করেছে এবং আর্থিকভাবে প্রযোজক লাভবানও হয়েছেন।
 
ইত্তেফাক/এমএআর