মণিপুরি থিয়েটারের নাট্যমেলায় ‘সার্কাস সার্কাস’

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৫:৩৯
মণিপুরি থিয়েটার আয়োজিত মাসব্যাপী নাট্যমেলায় আগামীকাল ২৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চায়িত হবে প্রাচ্যনাট প্রযোজনা ‘সার্কাস সার্কাস’।মৌলভীবাজার জেলার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের স্টুডিও ‘নটমণ্ডপে নাটকটির বিশেষ প্রদর্শনী হতে যাচ্ছে। এই নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
 
নাটকটিতে অভিনয় করছেন আজাদ আবুল কালাম, তৌফিকুল ইসলাম ইমন ,রাহুল আনন্দ, সাখাওয়াত হোসেন রেজভী, শাহেদ আলী সুজন, শতাব্দী ওয়াদুদ, রিতু সাত্তার, জাহাঙ্গীর আলম, শাহানা সুমি, সানজিদা প্রীতি, পারভিন কলি, মিজানুর রহমান মিতুল, সাইদুর রহমান রাসেল, ফরহাদ হামিদ, মাছিহুদৌল্লাহ্ আজাদ প্রমুখ।
 
নাটকটির নেপথ্য শিল্পীদের মধ্যে রয়েছেন মঞ্চ, আলো, মুখোশ পরিকল্পনা মো. সাইফুল ইসলাম, মঞ্চ সহযোগী ও সহকারী নির্দেশনায় জাহাঙ্গীর আলম, শতাব্দী ওয়াদুদ, সঞ্জীবন শিকদার। পোষাক পরিকল্পনা তৌফিকুল ইসলাম ইমন। সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ। 
 
ইত্তেফাক/এমএআর