মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা আজ

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৩:২৭

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আরও পড়ুন: দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে, নৌ বন্দরে সংকেত ২

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশের বরেণ্য বুদ্ধিজীবীগণ বক্তব্য রাখবেন।

ইত্তেফাক/এমআরএম