রংপুরের মিঠাপুকুরে গাড়িতে পট্টোলবোমা হামলা, রাস্তার গাছ কর্তন ও নাশকতাসহ ৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি দেলদার হোসেনকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে গ্রেফতার করেছেন পুলিশ।
দেলদার হোসেন উপজেলা সদরের চিথলী গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।
মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) মহিনুল ইসরলাম বলেন, দেলদার হোসেন পেট্টোলবোমা হামলা, রাস্তার গাছ কর্তন, পুলিশের ওপর হামলা ও নাশকতাসহ ৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাব-রেজিস্ট্র অফিস চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
