চীনে বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৭:১৭
চীনের জিয়াংজি প্রদেশে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ার ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জন হয়েছে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
 
এই দুর্ঘটনায় আহত হয়েছে বহুসংখ্যক মানুষ। প্রদেশের ফেংচেং এলাকার একটি কুলিং টাওয়ারে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। েকমপক্ষে আরো ১ জন ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
 
ব্যাপক উদ্ধারকর্ম পরিচালনা করা হচ্ছে। প্রদেশের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, উদ্ধারকর্মে ৩২টি অগ্নিনির্বাপক ট্রাক ও ২১২ জন সেনা নিয়োজিত করা হয়েছ। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ