ফাস্ট ফুড চেইন টুগো এখন মিরপুরে

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৭:২২
তাজা ও দ্রুত খাদ্য পরিবেশন করার প্রতিশ্রুতিতে নতুন ব্র্যান্ডের ফাস্ট ফুড চেইন টুগো (2GO) বাংলাদেশের মার্কেটে প্রবেশ করেছে।
 
গোল্ডেন হারভেস্ট গ্রুপ কিছুদিন আগে ব্র্যান্ডটি বাজারে নিয়ে এসেছে। গোল্ডেন হারভেস্ট বিভিন্ন ব্যবসায় নিযুক্ত কিন্তু তাদের মুল লক্ষ্য প্রক্রিয়াজাত খাদ্য বিক্রয়। টুগো সাশ্রয়ী মূল্যে বিভিন্ন প্রকারের উচ্চ মানের ফ্রাইড চিকেন, ক্রিসপি চিকেন বার্গার, সিজনড ফ্রাই, র‌্যাপ এবং শেক বিক্রয় করছে।
 
সম্প্রতি মিরপুরে ঢাকা কমার্স কলেজ রোডের কাছে টুগোর একটি আউটলেট চালু হয়েছে। শনিবার সন্ধ্যায় টুগো আউটলেট এর উদ্বোধনী অনুষ্ঠানে গোল্ডেন হারভেস্ট গ্রুপের ডিরেক্টর মহিয়াস সামাদ চৌধুরী, ফুডস ডিভিশনের চিফ অপারেটিং অফিসার যাকির ইবনে হাই এবং কিউএসআর চেইন এর হেড অফ অপারেশনস আহসান হাবিব উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এসএস