সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর বিমান হামলায় তুরস্কের তিন সেনা নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরো ১০ তুর্কি সেনা।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাত ৩টার সময়ে এই হামলার ঘটনা ঘটে। তুরস্কের সেনারা তখন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল। এই প্রথমবার সিরিয়া সংকট শুরুর পর এই প্রথম সরকারি বাহিনীর আক্রমণে তুরস্কের সেনা নিহতের ঘটনা ঘটলো
তাৎক্ষণিকভাবে সিরীয় সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। সিরীয় বিদ্রোহীদের প্রতি তুরস্কের সামরিক ও রাজনৈতিক সমর্থনের বিরোধিতা করে আসাদ সরকার এটিকে সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে বিবেচনা করে। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
