শুক্রবার শুরু আরচ্যারি চ্যাম্পিয়নশিপের স্বর্ণজয়ের লড়াই

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৭:৪৯
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ব্যবস্থাপনায় চলছে দি ব্লেজার বিডি বিকেএসপি কাপ আরচ্যারি চ্যাম্পিয়নশিপ-২০১৬।
 
বৃহস্পতিবার  দি ব্লেজার বিডি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বিকেএসপি’র ফুটবল গ্রাউন্ড-১ এ ইলিমিনেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
 
এদিন রিকার্ভ ডিভিশনে পুরুষ সেকশনে এককে তীরন্দাজ সংসদের মো. রুমান সানা টিম ব্লেজার বিডি’র মো. ইব্রাহিম সেজওয়ানকে হারিয়ে এবং টিম ব্লেজার বিডি’র মো. ইমদাদুল হক মিলন এএসপিটিএস আরচ্যারি ক্লাবের আব্দুল্লাহ্ আল মামুনকে হারিয়ে গোল্ড মেডেল ম্যাচে উন্নীত হন।
 
রিকার্ভ ডিভিশনে মহিলা সেকশনে এককে তীরন্দাজ সংসদের বিউটি রায় বিকেএসপি হাই পারফর্মার টিমের হিরা মনিকে হারিয়ে এবং ঢাকা আর্মি আরচ্যারি ক্লাবের শ্যামলী রায় বিকেএসপি হাই পারফর্মার টিমের মোসাম্মৎ রাদিয়া আক্তার শাপলাকে হারিয়ে গোল্ড মেডেল ম্যাচে উন্নীত হন।
 
রিকার্ভ ডিভিশনে পুরুষ সেকশনে দলীয়তে তীরন্দাজ সংসদ বিকেএসপি হাই পারফর্মার টিমকে এবং ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব এএসপিটিএস আরচ্যারি ক্লাবকে হারিয়ে গোল্ড মেডেল ম্যাচে উন্নীত হয়।
 
IMG0
রিকার্ভ ডিভিশনে মহিলা সেকশনে দলীয়তে বিকেএসপি হাই পারফর্মার টিম এএসপিটিএস আরচ্যারী ক্লাবকে হারিয়ে এবং তীরন্দাজ সংসদ ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবকে হারিয়ে গোল্ড মেডেল ম্যাচে উন্নীত হয়।
 
কম্পাউন্ড ডিভিশনে পুরুষ সেকশনে এককে তীরন্দাজ সংসদের রাম কৃষ্ণ সাহা একই ক্লাবের অসীম কুমার দাসকে হারিয়ে এবং তীরন্দাজ সংসদের মো. আবুল কাশেম মামুন বিজিবি’র মো. নাজমুল হুদাকে হারিয়ে গোল্ড মেডেল ম্যাচে উন্নীত হয়। কম্পাউন্ড ডিভিশনে মহিলা সেকশনে এককে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবের সুস্মিত বনিক বিকেএসপি হাই পারফর্মার টিমের রিনা চাকমাকে হারিয়ে এবং তীরন্দাজ সংসদের বন্যা আক্তার ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবের রোকসানা আক্তারকে হারিয়ে গোল্ড মেডেল ম্যাচে উন্নীত হয়।
 
কম্পাউন্ড ডিভিশনে পুরুষ সেকশনে দলীয়তে তীরন্দাজ সংসদ বিজিবিকে হারিয়ে এবং ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব টিম ব্লেজার বিডিকে হারিয়ে গোল্ড মেডেল ম্যাচে উন্নীত হয়। কম্পাউন্ড ডিভিশনে মহিলা সেকশনে দলীয়তে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব এএসপিটিএস আরচ্যারী ক্লাবকে হারিয়ে এবং তীরন্দাজ সংসদ বিকেএসপি হাই পারফর্মার টিমকে হারিয়ে গোল্ড মেডেল ম্যাচে উন্নীত হয়।
 
শুক্রবার বিকেল চারটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের বিজয়ী আরচ্যার ও আরচ্যারী দলকে পুরস্কার বিতরণ করবেন ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দি ব্লেজার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
 
ইত্তেফাক/এমএইচ